অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

পিসিবি’র চেয়ারম্যান হচ্ছেন ওয়াসিম আকরাম!

ডেস্ক : ক্ষমতার পালাবদল ঘটতে যাচ্ছে পাকিস্তানের রাজনীতিতে। বুধবার অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনের ফল অনুযায়ী ইমরান খান হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। ক্রিকেটার থেকে পুরাদস্তুর রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান যুগের সূচনা হতে না হতেই পরিবর্তনের হাওয়া লেগেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। পিসিবি’র চেয়ারম্যান পদে আসতে যাচ্ছেন দেশটির আরেক কিংবদন্তি অল রাউন্ডার ওয়াসিম আকরাম। আকরামের পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্পোর্টস মিরছি।

ওই সূত্র বলেছে, ‘হ্যাঁ, ওয়াসিম পিসিবি’র পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছেন। তিনি ইমরান খানের সাথে ক্রিকেট খেলেছেন। এখন তার নেতৃত্বে দেশকে নতুন উচ্চতায় নিতে প্রস্তুত।’

ইমরান খানের নেতৃত্বেই ১৯৯২ সালে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতে পাকিস্তান। সেই দলে ছিলেন ওয়াসিম আকরামও। আকরাম নিজেও বিশ্বসেরা অল রাউন্ডার। দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন দেশকে। ইমরানের সাথে বরাবরই সুসম্পর্ক রয়েছে তার। সূত্র আরো বলেছে, ‘পাকিস্তান ক্রিকেটের ওয়াসিমের মতো একজনকে প্রয়োজন, যিনি দেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত করতে পারবেন। ইন্দো-পাক ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।’

টেস্ট ও ওয়ানডে মিলিয়ে পাকিস্তানের হয়ে ৯১৬ উইকেট নেওয়া আকরামও ইমরান খানের সাফল্যে দারুণ খুশি। ইমরান খানকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনার নেতৃত্বেই পাকিস্তান ১৯৯২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। আপনার নেতৃত্বেই আমরা আবার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারব।’

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

পিসিবি’র চেয়ারম্যান হচ্ছেন ওয়াসিম আকরাম!

আপডেট টাইম : ০১:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮