অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক :আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রত্যেক সিটিতে ৪ প্লাটুন করে বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আরও ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার(২৮ জুলাই) সকাল থেকেই বিজিবি সদস্যরা মহানগরীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে

নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ১৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন এবং চার প্লাটুন রিজার্ভ রাখা হবে। আগামী ৩১ জুলাই পর্যন্ত তারা মাঠে থাকবেন।

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম জানান, আজ শনিবার মধ্যরাত ১২টার পর থেকে ৩১ তারিখ ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে এবং ভারী ও হালকা যানবাহন যেমন বাস, ট্রাক, সিনএনজি, ট্যাক্সিক্যাব, অটোরিকশা, লেগুনা, নসিমন, করিমন, মাইক্রোবাস আগামীকাল রোববার ১২টার পর থেকে ৩০ তারিখ রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় চলাচল বন্ধ থাকবে।

রাসিক নির্বাচনে এবার ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১৪টিকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা এক লাখ ৫৬ হাজার ৮৫। আর নারীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮৫।

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে শনিবার সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোর করা হয়েছে। সকাল থেকে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রয়েছে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ডিবি ডিসি মোয়াজ্জম হোসেন ভূইয়া জানান, শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিপুল সংখক পুলিশ। বিজিবি ও র‌্যাবের টহল শুরু হয়েছে।

নির্বাচনের দিনে পুলিশ ১৮৫৭, এপিবিএন ১৫৬, আনসার, র‌্যাবের ৩০০ জন সদস্য, ১৯ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি ৫৪ জন নির্বাহী ও ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এবারের নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন।

বরিশালের সহকারী রির্টার্নিং কর্মকর্তা হেলাল উদ্দিন খান জানান- এবারের নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ ৭ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পাশাপাশি নগরীর ৩০ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৯১ জন ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ মধ্য রাতে প্রার্থীদের প্রচারণা শেষ হবে। প্রার্থীরা তাই শেষ প্রচারণায় ব্যস্ত রয়েছে।

সিলেট: সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে তাদের নগরীতে মোতায়েন করা হয়। ৩১ জুলাই পর্যন্ত তারা মাঠে থাকবে। সিলেট সিটি করপোরেশন এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট টাইম : ০৩:৩১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮