অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

খিলক্ষেত এলাকায় বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩

ফারুক আহম্মেদ সুজন : রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। রোববার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন খিলক্ষেত এলাকার র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই উত্তেজিত শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে গাড়ি ভাঙচুর করে এবং ঘাতক বাসটিতে আগুন দেয়।

নিহত শিক্ষার্থীরা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নরত। তবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আরও ৮/১০ জন আহত হয়েছেন।

জানা গেছে, জাবালে নূর পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরে আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে।

ডিএমপির ট্রাফিক উত্তরের বিমানবন্দর জোনের সহকারি কমিশনার শচিন মৌলিক জানান, জাবালে নূর(ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিবহনের একটি বাসের ধাক্কায় র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের ঘটনাস্থলে দুই জন মারা গেছে ও ৮/১০ জনের মতো আহতের খবর পেয়েছি। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেছে। আমি মন্ত্রণালয়ে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ট্রাফিক উত্তরের উপ-কমিশনার প্রবীর কুমার দাসসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক জানান, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

খিলক্ষেত এলাকায় বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩

আপডেট টাইম : ১১:৩২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮