অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ছাত্রলীগের নবনির্বাচিত

ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে রেজানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ছাত্রলীগের সাংগঠনিক নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তারা দেখা করেন। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কমিটির দুই নেতার সঙ্গে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ।

এর আগে সকালে ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার পক্ষে এই কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ছাত্রলীগের নবনির্বাচিত

আপডেট টাইম : ০৬:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮