অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘আগামী নির্বাচনে বিএনপি এলে আমাদের কৌশল ভিন্ন হবে’

ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে আমি ৩০০ আসনেই প্রার্থী দেবো। তবে যদি বিএনপি অংশ নেয় তবে আমার নির্বাচনী কৌশল ভিন্ন হবে। নির্বাচনের আগে রাজনৈতিক অনেক কৌশল হয়। সেই ভবিষ্যতের কৌশল আমি ভবিষ্যতেই নেবো।

আজ শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরশাদ।

এরশাদ বলেন, নির্বাচন কমিশন পরিবর্তনের যে দাবি উঠেছে সেই দাবির সঙ্গে আমরা একমত নই। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে এই নির্বাচন কমিশনের অধীনেই হবে বলে আমি মনে করি। উনি ভালো করবে। নির্বাচন কমিশন পরিবর্তনের দাবি আমরা করি না। এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির প্রিন্সিপ্যাল হাবিবুর রহমান, ইসলামিক মহাজোটের আহ্বায়ক আবু নাসের, জাতীয় পার্টির মহাসচিব এ বিএম রুহুল আমিন হাওলাদার, দলের কো-চেয়ারম্যান জি এম কাদের।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, সাধারণ জনগণের মনোবাঞ্ছা পূরণ করে, তাদের সঠিক পথে পরিচালিত করতে এরশাদের নেতৃত্বের বিকল্প নেই। বাংলাদেশে ইসলামি শাসন প্রতিষ্ঠার উদ্দেশেই এই সমাবেশ।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং খেলাফত মজলিশের আমির আল্লামা হাবিবুর রহমান ছয় দফা চুক্তিতে স্বাক্ষর করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘আগামী নির্বাচনে বিএনপি এলে আমাদের কৌশল ভিন্ন হবে’

আপডেট টাইম : ০৭:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮