অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ট্রাক উল্টে বৃদ্ধের মৃত্যু,সড়কে ঝরল আরও একটি প্রাণ Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

ছাত্রদলের দুপক্ষের গোলাগুলি, নিহত ১

ডেস্ক: সিলেটে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। ফয়জুর রহমান রাজু নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি সিলেট মহানগর ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক। বেশ কজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরের কুমারপাড়ায় সিটি কর্পোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরিফুল হক চৌধুরী ও বিএনপি নেতারা তার বাসায় অবস্থান করছিলেন।

রাত সোয়া ১১টায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজু। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দেবব্রত রায় জানান, আহতদের মধ্যে রাজু নামের এক যুবক হাসপাতালে আনার পর মারা গেছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ উজ্জ্বলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাতে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মেয়র আরিফের গাড়িবহরের সঙ্গে মোটরসাইকেল যোগে নগরের কুমারপাড়া এলাকায় তার বাসায় যান ছাত্রদল কর্মী উজ্জ্বল, রাজুসহ তিনজন। আরিফুল হককে বাসায় পৌঁছে দিয়ে ফেরার সময় তিনজন একই মোটরসাইকেলে করে ফিরছিলেন। গলির ভেতর থেকে কুমারপাড়া পয়েন্ট সংলগ্ন গলির মুখে আসা মাত্র শাহি ঈদগাহের দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে কিছু যুবক এসে তাদের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা স্টাম্প, দা-সহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। তখন এক যুবক সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় পদবঞ্চিত ছাত্রদলের তিন নেতাকর্মী গুলিবিদ্ধ হন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় রাত সাড়ে ১০টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

তবে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Tag :

লালমনিরহাটে ট্রাক উল্টে বৃদ্ধের মৃত্যু,সড়কে ঝরল আরও একটি প্রাণ

ছাত্রদলের দুপক্ষের গোলাগুলি, নিহত ১

আপডেট টাইম : ০৭:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮