অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘১৫ আগস্ট ইতিহাসের বিভীষিকাময় দিন’

ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ১৫ আগস্ট ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন। এটা ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অশ্রুভেজা ও কলঙ্কময় রাত। তিনি বলেন, জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, আমাদের দায়িত্ব হবে সে লক্ষ্যে কাজ করে জাতির পিতার স্বপ্ন পূরণ করা। তাহলেই তার বিদেহী আত্মা শান্তি পাবে।

বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, আজ শোকাবহ ১৫ আগস্ট। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। বাঙালি জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় তার শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছে। রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। জাতির পিতাসহ তার পরিবারবর্গ যারা আজকের এ দিনে শহীদ হয়েছিলেন তাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

স্বাধীনতার স্থপতি জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম, মোনাজাত ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দারসহ হাইকোর্ট বিভাগের অর্ধশতাধিক বিচারপতি উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘১৫ আগস্ট ইতিহাসের বিভীষিকাময় দিন’

আপডেট টাইম : ১০:০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮