পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডেস্ক : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ বুধবার বিকেলে কুলিয়ারচরের কোনাপাড়া এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুজন হলেন আবুল হোসেন (২০) ও বাহার মিয়া (৪০)। আবুল অটোরিকশার চালক ছিলেন। তাঁর বাড়ি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামে। নিহত বাহার মিয়ার বাড়ি একই জেলার বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের পুরান খোলা গ্রামে। নিহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাঁর বয়স ৪৫ থেকে ৪৮ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। এ দিকে প্রাথমিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ভৈরব থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। আর বাসটি সড়কেই থেমে যায়। চালকসহ অটোরিকশায় চারজন ছিলেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়। এ সময় আতঙ্কিত বাসযাত্রীরা বাস থেকে নেমে নিরাপদে দূরত্বে চলে যান। কুলিয়ারচর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাইওয়ে থানা-পুলিশ লাশ তিনটি ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, ময়নাতদন্তের জন্য তিনটি লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট টাইম : ০৪:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮