পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জমে উঠেছে পশুর হাট

ডেস্ক : রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। ঈদের আর মাত্র ১ দিন বাকি থাকায় হাটগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। ক্রেতা সমাগম বেশি হওয়ায় খুশি বিক্রেতারা। সকালের দিকে কিছুটা কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে হাটগুলোতে বাড়ে, বেচা-বিক্রি।

হাট ঘুরে দেখা গেছে, এবারের কোরবানির হাটে দেশীয় গরুর সংখ্যাই বেশি। ক্রেতাদের কাছে দেশি গরুর চাহিদা বেড়েছে। তবে ভারতীয় গরুও রয়েছে। ব্যাপারিরা জানিয়েছে, মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি বলে। হাটে প্রচুর গরু রয়েছে। এখনও ট্রাক ভর্তি গরু আসছে হাটগুলোতো।

ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি। অতিরিক্ত দাম হাঁকিয়ে গরু ছাড়ছেন না বিক্রেতারা। এমন অভিযোগ বিষয়ে ব্যাপারীরা বলছেন, খরচ বেশি। খাদ্য, ওষুধ, পরিবহন ও রাস্তার খরচ মিলে পশুর দাম বেশি পড়েছে।

সোমবার (২০ আগস্ট) সকাল থেকেই রাজধানীর হাটগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। চলছে ক্রেতা-বিক্রেতার দর কষাকষি। অনেকেই শেষ মুহূর্তে কিছুটা কম দামের অপেক্ষায় আছেন। বিক্রেতাদের ক্ষেত্রেও একই অবস্থা। কেউ এই মুহূর্তেই বিক্রি করে দিচ্ছেন। আবার কেউ আরও কিছুটা সময় দেখতে চাইছেন।

রাজধানীর গোলাপবাগ হাটে গিয়ে দেখা গেছে, একের পর এক গরু কিনে নিয়ে যাচ্ছেন মানুষ। বের হওয়ার পথে অবস্থান করে দেখা গেল মাঝারি আকারের গরুই বেশি বিক্রি হচ্ছে।

রাজধানীর শনিরআখড়া পশুর হাটে সকাল থেকেই ক্রেতার ভিড় দেখা গেছে। বেপারিদের সঙ্গে দরদাম চলছিল তাদের।

জয়পুরহাট থেকে আলীম মুন্সি ১৫টি গরু নিয়ে এসেছেন শনিরআখড়ার হাটে। এর মধ্যে রবিবার রাতে ৩টি বিক্রি হয়েছে। সোমবার সকালে বিক্রি হয়েছে আরো দুটি।

আলীম মুন্সি বলেন, মাঝারি সাইজের গরুর চাহিদা অনেক। ১৫টা আনছি। এখন আছে ১০টা। তিনি বলেন, ‘আমি গেলবারও ৯টা গরু নিয়ে আসছিলাম। দাম বেশি ধইরা বইসা থাইকা তো লাভ নাই। পোষাইলে বিক্রি কইরা দেই’।

এবারের ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকায় মোট ২৫টি পশুর হাট চূড়ান্ত করেছে দুই সিটি করপোরেশন।

এদিকে, রাজধানীর কোরবানির পশুরহাটগুলোতে ২৪ ঘণ্টার জন্য পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। সবমিলে প্রায় ২ হাজার পুলিশ মোতায়েন রয়েছে। পশুরহাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন, মানি এসকর্ট টিম, ওয়াচ টাওয়ার, ক্লোজ সার্কিট ক্যামেরা, ইজারাদারদের স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ট্রাফিক সিস্টেমে শৃংখলা আনা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

জমে উঠেছে পশুর হাট

আপডেট টাইম : ০৯:০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮