অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘নির্বাচনকালীন সরকারের আকার নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী’

ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে তা নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী। কারা থাকবে, কখন হবে, তা বলার একমাত্র অধিকার শেখ হাসিনার। কবে নির্বাচন হবে সেই তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর বাইরে কেউ এ বিষয়ে কোনও সিদ্ধান্ত দিতে পারবে না।

বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে রাজশাহী আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময়ের সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

দিনাজপুর ও বরগুনায় নিজ দলীয় দুই সংসদ সদস্যকে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি অংশ। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এভাবে অবাঞ্ছিত করার এখতিয়ার কারো নেই।

তিনি বলেন, কারো অভিযোগ থাকলে সেটি কেন্দ্রে দায়িত্বশীল যুগ্ম সাধারণ সম্পাদককে জানাতে হবে। আর কোথাও জানিয়ে কাজ না হলে, আমাকে বলতে হবে। এটি কোনোভাবেই সহ্য করা হবে না।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ। শুতরাং আমাদের ছাড়া জাতীয় ঐক্য হয় কি করে? কাজেই এ দলকে বাদ গিয়ে কোনো জাতীয় ঐক্য সম্ভব নয়। জাতীয় ঐক্যের নামে যা করা হচ্ছে, তা সাম্প্রদায়িক মেরুকরণ ছাড়া কিছু নয়।

দলীয় মন্ত্রী-এমপিদের নিজস্ব সীমায় থেকেই কথা বলা ভালো বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘নির্বাচনকালীন সরকারের আকার নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী’

আপডেট টাইম : ০২:৪৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮