পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নির্বাচনে ভোট বিপ্লব হবে: ফখরুল

ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লব হবে বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকালে রাজধানীর হোটেল লেকশোতে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এক সেমিনারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

‘ইভিএমকে না বলুন, আপনার ভোটকে সুরক্ষিত করুন’ শীর্ষক এ সেমিনারে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনে আমরা যাবো। জাতি নির্বাচনে যাবে। নির্বাচনকে জনগণের রায়ে পরিণত করতে, সেই লড়াই ও যুদ্ধে জনগণ লড়াই করবে। সেখানে কোনো কিছু করেই আটকে রাখতে পারবে না। ভোট বিপ্লব হবে। জনগণ সেই সেই ভোট বিপ্লবের জন্য প্রস্তুত রয়েছে’।

তিনি বলেন, আমরা যখন আজকে নির্বাচনে যাচ্ছি, তখনও আমাদের অসংখ্য নেতা কারাগারে রয়েছে। আমাদের প্রার্থী হওয়ার উপযুক্ত যারা, তারা কারাগারে রয়েছেন। গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি আমাদের নির্বাচনী মনোনয়ন প্রক্রিয়ার আসার পথে পথে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।

ফখরুল বলেন, আবারো বর্তমান সরকার ক্ষমতায় ফিরে আসবার জন্য জোর করে সমস্ত অপকৌশলগুলোকে ব্যবহার করছে। জনগণের ওপরে যখন কোনো আস্থা থাকে না তখনই এসব কৌশল নেয়া হয়।

বিএনপি মহাসচিব বলেন, সরকার নির্বাচন কমিশনকে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে। আর ইসি নিজে থেকেই আজ্ঞাবহ হয়ে আছে। এই কারণে আজকে জনগণের কোন কথাই তাদের কানে যাচ্ছে না।

দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের স্বচ্ছতা আজকে প্রশ্নবিদ্ধ। সুতরাং তাদের ওপরে বিশ্বাস ও আস্থা রাখার কোন কারণ নেই।

ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সেমিনারে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির ড. মঈন খান, ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী, ২০ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামাল হায়দারসহ প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নির্বাচনে ভোট বিপ্লব হবে: ফখরুল

আপডেট টাইম : ০১:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮