পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

এরশাদের দেশের বাইরে যাওয়া ‘জরুরি’: রাঙ্গা

ডেস্ক : মহাজোটের প্রার্থিতা নিশ্চিত হওয়ার পরই চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলে জানিয়েছেন জাপার নবনিযুক্ত মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

সরকারের এই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেছেন, ‘যদিও তার এখন দেশের বাইরে যাওয়া জরুরি। তবে আমরা এও মনে করছি, এতটা জরুরি নয়। ৯ ডিসেম্বরের মধ্যেই মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এরপরই দেশের বাইরে যাবেন এরশাদ। সম্ভবত ১০ ডিসেম্বর।’

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বনানীতে পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা জানান।

চেয়ারম্যান অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি আছেন জানিয়েছে মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘সবাই মনোনয়ন চান। একটা চাপতো থাকেই। তিনিও (এরশাদ) খুব বিব্রতকর অবস্থায় পড়েছিলেন। শরীরেও ইনফেকশন আছে। সবকিছু বিবেচনা করে চাপ এড়াতেই তিনি সিএমএইচে গিয়েছিলেন, এখনও মাঝেমধ্যে সেখানে গিয়ে থাকছেন।’

জাপা মহাসচিব বলেন, ‘স্যার হেঁটে আমার কাছে এসেছেন, সব স্বাভাবিক। কাল (সোমবার) রাত ১টার দিকে তিনি সিএমএইচে গেছেন। তার আগে বাসাতেই ছিলেন।’

এছাড়াও শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকায় রুহুল আমিন হাওলাদার পদত্যাগ করেছেন বলেও জানান তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

এরশাদের দেশের বাইরে যাওয়া ‘জরুরি’: রাঙ্গা

আপডেট টাইম : ০২:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮