অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩০০ আসনের ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ

ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইন অনুযায়ী, ভোটের অন্তত ২৫ দিন আগে অর্থাৎ ৪ ডিসেম্বরের মধ্যে আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির উপ সচিব আব্দুল হালিম খান বলেন, ৪ ডিসেম্বরের মধ্যে সব কেন্দ্রের গেজেট প্রকাশ সম্পন্ন করার কথা। ইসির নির্দেশনায় নির্ধারিত সময়েই ৩০০ আসনের সব কেন্দ্রের গেজেট তৈরি করা হয়েছে। একাদশ সংসদ নির্বাচনের জন্য গেল অগাস্টে ৩০০ আসনে ৪০ হাজার ৬৫৭টি ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা তৈরি করেছিল নির্বাচন কমিশন। যাচাই বাছাই শেষে তার মধ্যে ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়।

আব্দুল হালিম খান জানান, ৩০ ডিসেম্বর ভোট হওয়ায় ৪ ডিসেম্বরের মধ্যে সব কেন্দ্রের গেজেট প্রকাশ করতে হবে। ইসির নির্দেশনায় নির্ধারিত সময়েই ৩শ’ আসনের সব কেন্দ্রের গেজেট সম্পন্ন করা হয়েছে। একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪২ লাখ ভোটারের জন্য ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা করা হয়। এর আগে আগস্টে একাদশ সংসদ নির্বাচনের জন্য ৩শ’ আসনে ৪০ হাজার ৬৫৭টি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা হয়।

সর্বশেষ দশম সংসদ নির্বাচনে নয় কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি। ৩শ’ আসনে ভোটকক্ষ ছিল এক লাখ ৮৯ হাজার ৭৮টি। এবার ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকবে দুই লাখেরও বেশি।

ইসি উপ-সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তার পাঠানো ৩শ’ আসনের সংশ্লিষ্ট কেন্দ্রের বিষয়ে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। ১ ডিসেম্বর থেকে কেন্দ্রের গেজেট প্রকাশ শুরু হয়েছে। নির্ধারিত সময়ে সব আসনের কেন্দ্রের গেজেট প্রকাশের জন্য প্রেসেও পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত আসনভিত্তিক কেন্দ্রের গেজেটে ভোটকেন্দ্রের ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও অবস্থান, ভোটকক্ষের সংখ্যা, ভোটার এলাকা, পুরুষ ও নারীসহ মোট ভোটার সংখ্যা উল্লেখ রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা সবার জ্ঞাতার্থে প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

৩০০ আসনের ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ

আপডেট টাইম : ০২:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮