পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জোটের সিদ্ধান্ততেই ভোলা ছেড়ে ঢাকায় প্রার্থী হয়েছি: আন্দালিব রহমান পার্থ

ডেস্ক :আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ভোলা-১ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আন্দালিব রহমান পার্থ। কিন্তু ভোলা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র আপিল শুনানির পর বৈধতা পায়। এছাড়া স্থানীয় নেতাকর্মীরা এই আসনে জোট থেকে আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন না দেয়ার দাবি জানাচ্ছিলেন।

ভোলা-১ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনে নির্বাচন করার কারণ জানতে চাইলে পার্থ বলেন, বিষয়টি ছেড়ে দিয়ে আসার নয়। এটি জোটের ব্যাপার। জোটের শরিকদের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ভোলা-১ আসনে বিএনপি যেমন সাংগঠনিকভাবে শক্ত, তেমনি ঢাকা-১৭ আসনেও দলটির অবস্থান ভালো।

ভোলা-১ আসনটি নানাদিক থেকে সমস্যাপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আমি সেখানে ইভিএমে ভোট গ্রহণের জন্য আবেদন করেছিলাম। নির্বাচন কমিশন তা মঞ্জুর করেনি। অপরদিকে ঢাকা-১৭ নিয়ে সবচেয়ে বড় কথা হলো- আসনটি পটেনশিয়াল। এখানে বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ ভোটার রয়েছেন।

আন্দালিব রহমান পার্থর মতে, রাজনীতিতে নতুন ডাইমেনশন আছে। সেটিকে কাজে লাগিয়ে সফল হওয়াটাই মুখ্য বিষয়। আমার দলীয় অবস্থান আছে, সেক্ষেত্রে ভোলা থেকে কী বের হতে পারবো না?

তিনি আরও বলেন, ঢাকায় যখন নির্বাচন করছি, তখন আর বিরোধী প্রার্থীদের নিয়ে বিশেষভাবে চিন্তা করার কিছু নেই। এই আসনের অন্য সব প্রার্থীকেই প্রতিদ্বন্দ্বী মনে করি। এখানে বিএনপির অবস্থান শক্ত। তাই এই আসনেও জনগণ আমাকে গ্রহণ করবেন বলে বিশ্বাস করি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

জোটের সিদ্ধান্ততেই ভোলা ছেড়ে ঢাকায় প্রার্থী হয়েছি: আন্দালিব রহমান পার্থ

আপডেট টাইম : ০৫:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮