অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নতুন কোন ব্যাংক অনুমোদন দেওয়া হবে না: অর্থমন্ত্রী

ডেস্ক : আগামীতে নতুন কোন ব্যাংক অনুমোদন দেওয়া হবে না জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, একসময় ব্যাংকিং খাত সরকারি ছিল। কিন্তু এখন ব্যক্তি মালিকানায় অনেক প্রসারিত। আমাদের এখানে ব্যাংকের সংখ্যা অনেক বেশি। এজন্য আগামীতে নতুন কোন ব্যাংক অনুমোদন দেওয়া হবে না। এ বিষয়ে একটি নির্দেশনা দিয়ে যাব।

আজ সচিবালয়ে অর্থমন্ত্রী তার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

খেলাপি ঋণ কীভাবে আদায় করা যায় এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করা হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে সুশাসনের অভাব না থাকলেও খেলাপি ঋণ ব্যাংকিংখাতের সবচেয়ে বড় সমস্যা। খেলাপি ঋণ বিষয়ে সমাধান করাটা একটু কঠিন। তবে ১০ শতাংশের নিচে রাখাটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অর্থমন্ত্রী আরও বলেন, গত ১০ বছরে আমার অপ্রাপ্তি বলে তেমন কিছু নেই। কারণ প্রাপ্তির খাত এতো বড় যে সেটা চোখে পড়ে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নতুন কোন ব্যাংক অনুমোদন দেওয়া হবে না: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮