অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল-সাধারণ সম্পাদক ফরিদা

ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল আলম এবং টানা দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। দু’জনই মুক্তিযুদ্ধের সপক্ষের সাংবাদিকদের একক প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১ হাজার ২১২ জন ভোটারের ১ হাজার ৭২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা শেষে সভাপদি পদে সাইফুল আলম এবং সাধারণ পদে ফরিদা ইয়াসমিনকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর।

এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের সাংবাদিক হিসেবে পরিচিতরা একটি এবং বিএনপি-জামায়াতপন্থি হিসেবে পরিচিত সাংবাদিকরা একটি পূর্ণ প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৭ সদস্যের কমিটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৪ জন প্রার্থী।

নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের সাংবাদিকদের একক প্যানেল থেকে সভাপতি পদে সাইফুল আলম ও সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন প্রতিদ্বন্দ্বিতা করেন। ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে গত নির্বাচনেও বিজয়ী হন। ফলে টানা দ্বিতীয় মেয়াদে প্রথম নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েও ইতিহাস গড়লেন তিনি।

নির্বাচনে বিএনপি-জামায়াতের প্যানেল থেকে সভাপতি পদে সাবেক সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খানের নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কামরুল ইসলাম চৌধুরী।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল-সাধারণ সম্পাদক ফরিদা

আপডেট টাইম : ০৬:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮