অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘একজন নির্বাচন কমিশনার কি বললেন তা দেখার বিষয় নয়’

ফারুক আহম্মেদ সুজন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে একজন নির্বাচন কমিশনার কি বললেন, তা দেখার বিষয় না। এখানে সংখ্যাগরিষ্ঠের মতই আসল।

বুধবার (১৯ ডিসেম্বর) সকালে নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী প্রচারে তিনি এসব কথা বলেন। স্থানীয় মাজার জিয়ারতের মধ্য দিয়ে বুধবার প্রচার শুরু করেন সেতুমন্ত্রী।

দুদিন আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন, কোথাও নির্বাচনের সমতল ক্রীড়াভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) নেই।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ইসিতে ভিন্ন মত থাকবে, তবে সংখ্যাগরিষ্ঠের মতই আসল। একজন কমিশনার কি বললেন তা দেখার বিষয় নয়।

প্রচারকালে তার নির্বাচনী এলাকায় গত ১০ বছরে শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে বলে ভোটারদের মনে করিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, আবারও যদি তিনি নির্বাচিত হন তবে এক বছরের মধ্যে এলাকায় গ্যাস সংযোগ দেবেন ভোটারদের।

প্রসঙ্গত, নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ওবায়দুল কাদের। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘একজন নির্বাচন কমিশনার কি বললেন তা দেখার বিষয় নয়’

আপডেট টাইম : ০৭:৪৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮