অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

আজ রোহিঙ্গাদের দেখতে জাতিসংঘের দূত আসছেন

ডেস্ক : কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে শনিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশে আসছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি।

সফরকালে লি নোয়াখালীর ভাসানচরেও যাবেন। এ দ্বীপটিতে রোহিঙ্গাদের স্থানান্তরের পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার।

রোহিঙ্গা সমস্যার কেন্দ্র মিয়ানমারের প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও বাংলাদেশে ইয়াংহি লির ১১ দিনের সফর শুরু হয়েছে ১৪ জানুয়ারি। শনিবার তিনি থাইল্যান্ড থেকে সরাসরি ঢাকা আসবেন।

জেনেভা থেকে পাওয়া বার্তা অনুসারে, জাতিসংঘের এ বিশেষ দূত চলতি সফর থেকে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত ও পরামর্শ আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া মানবাধিকার কাউন্সিলের ৪০তম অধিবেশনে উপস্থাপন করবেন।

এদিকে বাংলাদেশ ও থাইল্যান্ড সফর করলেও মিয়ানমার সরকারের অসহযোগিতার কারণে সেখানে প্রবেশ করতে পারছেন না জাতিসংঘের বিশেষ দূত।

সফর শুরুর আগে এক বার্তায় ইয়াংহি লি বলেন, ‘মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমি এখনও দেশটির সরকারের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছি এবং আমি তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘তারপরও (মিয়নমার সরকার অনুমতি না দিলেও) আমি মিয়ানমারের জনগণের (রোহিঙ্গা) সঙ্গে দেখা করব এবং দেশটির মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে কথা বলব’, যোগ করেন লি।

মিয়ারনমারের সরকারি বাহিনীর অত্যাচার ও নির্যাতন থেকে বাঁচতে ২০১৭ সালের আগস্ট থেকে প্রায় আট লাখের বেশি রোহিঙ্গা দেশটির রাখাইন রাজ্য থেকে পালিয়ে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী বাংলাদেশের কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। আর এর আগে থেকে আরো প্রায় চার লাখ রোহিঙ্গা এখানে বসবাস করছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

আজ রোহিঙ্গাদের দেখতে জাতিসংঘের দূত আসছেন

আপডেট টাইম : ০৬:৫৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯