অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কুপিয়ে ও জিহ্বা কেটে স্ত্রীকে খুন

ডেস্ক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুপিয়ে ও জিহ্বা কেটে ফেলে স্ত্রী শাহীনুর বেগমকে (৫৫) খুন করেছেন স্বামী মমিনুল ইসলাম। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মমিনুল। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার শেখরনগর ইউনিয়নের পশ্চিম পাউশার গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার বিচার সালিশ হয়েছে। বৃহস্পতিবার রাতে স্ত্রীকে নির্যাতন করে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যায় মমিনুল। পরে শুক্রবার সকালে ঢাকায় নেওয়ার পথে মারা যান শাহীনুর।

নিহত শাহীনুর বেগমের ভাই সুলতান মিয়া জানান, প্রায় ৩৮ বছর আগে মমিনুলের সঙ্গে তার বিয়ে হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে আমার বোনের জিহ্বা কেটে ফেলে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে মমিনুল।

শেখরনগর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, একাধিক বার বিচার সালিশ করার পরও মমিনুল শুধরায়নি। কোনো কারণ ছাড়াই স্ত্রীকে মারধর করত। সর্বশেষ মেরেই ফেলল, তার শাস্তি হোক এটাই আমরা চাই।

সিরাজদিখান থানার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালে আছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে কি কারণে এমন ভাবে খুন করা হলো তা জানা যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কুপিয়ে ও জিহ্বা কেটে স্ত্রীকে খুন

আপডেট টাইম : ০২:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯