পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফণী’র বিপদ কেটে গেছে, বাড়ি ‘ফিরতে পারবেন আশ্রয়কেন্দ্রের মানুষ

ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ফণী’র বিপদ কেটে গেছে। এখন বাড়ি ফিরতে পারবেন আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী ১৬ লাখ ৩৪ হাজার মানুষ।

শনিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক শামছুদ্দিন আহমেদ।

তিনি বলেন, “ঘূর্ণিঝড় ফণীর বিপদ কেটে গেছে। এটি এখন দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। সুতরাং দেশের উপকূলবর্তী অঞ্চলের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া ১৬ লাখ ৩৪ হাজার মানুষ বিকাল ৪টার পর বাড়ি ফিরে যেতে পারবেন।”

উল্লেখ্য, ঘূর্ণিঝড়টি শনিবার ভোর ৬টার দিকে পশ্চিমবঙ্গে হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল উপকূল এলাকায় আঘাত হানে।

সেখান থেকে দুপুরে উত্তরবঙ্গের নাটোর-সিরাজগঞ্জ হয়ে জামালপুর দিকে ধাবিত হয়।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত হানে। সেখানে পুরী, গোপালপুর উপকূল এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় এটি। এতে নিহত হয় কমপক্ষে ৮ জন। পরে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয় ‘ফণী’।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফণী’র বিপদ কেটে গেছে, বাড়ি ‘ফিরতে পারবেন আশ্রয়কেন্দ্রের মানুষ

আপডেট টাইম : ০৪:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯