অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

স্বাস্থ্যই যদি ঠিক না থাকে তাহলে জাতি কীভাবে এগোবে: হাইকোর্ট

ডেস্ক :যারা খাদ্যে ভেজাল মেশায় তাদের সতর্ক করে হাইকোর্ট বলেছেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। এটা মানুষের মৌলিক অধিকার। স্বাস্থ্যই যদি ঠিক না থাকে তাহলে জাতি কীভাবে এগোবে।

বুধবার (১৫ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ কথা বলেন।

আদালত বলেছেন, নিরাপদ খাদ্যের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কোন কোন কোম্পানির দুধ ও দইয়ে ভেজাল বা রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে এবং এর সঙ্গে জড়িতদের নাম-ঠিকানা দাখিলের জন্য আজকে দিন ধার্য ছিল। তবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আজ তা দাখিল না করে সময় চেয়ে আবেদন করে। তাদেরকে ২৩ জুন পর্যন্ত সময় দিয়েছেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। বিএসটিআই এর পক্ষে অ্যাডভোকেট সরকার এম আর হাসান মামুন এবং নিরপাদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. ফরিদুল ইসলাম।

এর আগে বাজার থেকে সংগৃহীত কাচা তরল দুধের ৯৬ নমুনার মধ্যে ৯৩ টিতেই সিসা, অ্যান্টিবায়েটিক অনুজীব পাওয়া গেছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়। পরে কোন কোন কোম্পানি দুধে এই ভেজাল বা রাসায়নিক দ্রব্য মেশানোর সঙ্গে জড়িত তাদের পরিচয় জানাতে নির্দেশ দেন আদালত।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

স্বাস্থ্যই যদি ঠিক না থাকে তাহলে জাতি কীভাবে এগোবে: হাইকোর্ট

আপডেট টাইম : ১২:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯