অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বাংলাদেশকে আরেক জাপান হিসেবে গড়তে চান শেখ হাসিনা

ডেস্ক : বাংলাদেশকে আরেক জাপান হিসেবে গড়ার বিষয়ে নিজের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাপানে আশা ও ঐকতানের এক নতুন যুগ শুরু হয়েছে। খবর ইউএনবি’র।

বুধবার টোকিওতে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নিবন্ধে বলেন, ‘জাপান সব সময় আমার হৃদয়ের কাছাকাছি ছিল। পিতার কাছ থেকে এটা আমার মাঝে প্রবাহিত হয়েছে। দেশকে আরেক জাপানে রূপান্তরে তার আকাঙ্ক্ষা আমি ধারণ করি।’

দ্য জাপান টাইমসে প্রকাশিত নিবন্ধে তিনি লেখেন, ‘এ নতুন যুগ আমাদের কাছে নিয়ে আসুক, আমাদের সংযোগ গভীর করুক এবং আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ জগৎ গড়তে সাহায্য করুক।’

প্রধানমন্ত্রী জানান, ছোটবেলা থেকেই জাপানের প্রতি তার মুগ্ধতা ছিল। ‘আমি জাপানি শিল্পকলা, ক্যালেন্ডার, ডাকটিকিট, পুতুল ইত্যাদি সংগ্রহ করতাম।’

‘উন্নয়নের জন্য জাপান-বাংলাদেশ অংশীদারিত্ব’ শীর্ষক এ নিবন্ধে তিনি উল্লেখ করেন যে দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ২০১৬ সালের জুলাইয়ে ঢাকায় সন্ত্রাসী হামলায় পরীক্ষিত হয়েছে, যাতে সাত জাপানি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। তারপরও জাপানি জনগণ ও সরকার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং উন্নয়নে জাপানের অব্যাহত সমর্থনের জন্য পুনরায় আশ্বাস দিয়েছে। জাপান ও বাংলাদেশ একসাথে সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দুই দেশ ২০২২ সালে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করবে। ‘আমি সুনিশ্চিত যে শান্তি ও উন্নয়ন প্রসারে আমাদের অভিন্ন মূল্যবোধ ও অঙ্গীকারের মাধ্যমে আমরা আমাদের জনগণের সমৃদ্ধি নিশ্চিত করতে পারব। আমাদের যুগল পতাকা নাড়ির বন্ধনের এক নিদর্শন যা আমাদের একসাথে বেঁধে আছে।’

‘আমরা বিশ্বাস করি সময়ের পরীক্ষিত বন্ধু জাপান ও তার জনগণ আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির রূপান্তর যাত্রায় আমাদের সাথে থাকবে,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বাংলাদেশকে আরেক জাপান হিসেবে গড়তে চান শেখ হাসিনা

আপডেট টাইম : ০৬:০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯