পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আশুলিয়ায় গোলাগুলিতে এক ডাকাত নিহত

ডেস্ক: আশুলিয়ায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত ওই ডাকাত সদস্যের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার মরাগাঙ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবরে আশুলিয়া থানা পুলিশের একটি টিম মরাগাঙ এলাকায় পৌছালে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এসময় তাকে উদ্ধার করে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোরওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের কোনো পরিচয় সনাক্ত করা না গেলে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আশুলিয়ায় গোলাগুলিতে এক ডাকাত নিহত

আপডেট টাইম : ০৫:২৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯