অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সিরাজগঞ্জে ঘরে ঢুকে মা-ছেলেকে গলা কেটে হত্যা

ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা-ছেলেকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। নিহতরা হলেন- ছেলে আমজাদ হোসেন মুকুল (৫৫) ও তার মা রিজিয়া খাতুন (৯৩)।

বুধবার দিবাগত রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন মুকুল অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন।

উল্লাপাড়া থানার ওসি কৌশিক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্ত্রী ও তিন সন্তান শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ায় রাতের খাবার খেয়ে বৃদ্ধা মাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আমজাদ হোসেন মুকুল। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে ঘরে ঢুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

সকালে স্থানীয়রা তাদের ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখতে পায়। এর পর তারা পুলিশে খবর দেয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সিরাজগঞ্জে ঘরে ঢুকে মা-ছেলেকে গলা কেটে হত্যা

আপডেট টাইম : ০৫:৫১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯