অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

গ্যাসের মূল্যবৃদ্ধির পিছনে যৌক্তিক কারণ আছে’

ডেস্ক: গ্যা‌সের মূল্যবৃ‌দ্ধির পিছ‌নে যৌ‌ক্তিক কিছু কারণ আছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

আজ মঙ্গলবার দুপু‌রে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান মে‌ডি‌কেল বিশ্ববিদ্যাল‌য়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখ‌তে এসে গ্যা‌সের মূল্য বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী ব‌লেন, মূল্য বৃদ্ধির পেছনে বেশকিছু যৌক্তিক কারণ রয়েছে। এ নিয়ে যদি বিরোধী দল হরতাল বিক্ষোভের ডাক দেন তাহলে আমার ধারণা তাতে জনগণের সাড়া তারা পাবেন না। কারণ দেশের মানুষ বাস্তবতা বুঝেন। যৌক্তিক কিছু কারণে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি দেশের মানুষ সহজ ভাবে নিবেন। হরতালে জনগণের ভোগান্তি যাতে না হয় সে বিষয়ে আমরা সতর্ক থাকবো।

তি‌নি ব‌লেন, নেত্রী আমাকে এটিএম শামসুজ্জামানের খোঁজখবর নিতে বলেছেন। আমি তাকে দেখতে আসলাম। আর্থিক সহায়তা এ পর্যন্ত দেয়া হয়েছে। এরপরও যদি প্রয়োজন হয় তাহলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবধরনের সহযোগিতা বিশেষ করে আর্থিক সহযোগিতা আমরা দিব।

ওবায়দুল কাদের ব‌লেন, চিকিৎসকরা তাকে আন্তরিক ভাবে দেখছেন। চিকিৎসকরা তার বিষয়ে সিরিয়াস।

বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হওয়ার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আমাদের নেই। আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের পূর্বের সিদ্ধান্ত বহাল থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

গ্যাসের মূল্যবৃদ্ধির পিছনে যৌক্তিক কারণ আছে’

আপডেট টাইম : ০৩:২০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯