অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছাদে ফুল ছিঁড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডেস্ক: চাঁদপুর শহরের পুরান বাজারে ছাদে ফুল ছিঁড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনীষা দাস (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে পুরান বাজারের পরেশ সাহার বাড়িতে এ ঘটনা ঘটে। মনীষা এলাকার একটি স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়তো। সে ওই এলাকার স্বর্গীয় সুভাস দাসের মেয়ে।

নিহত মণীষার কাকি মুক্তি রাণী দাস জানান, শুক্রবার দিবাগত রাতে তাদের প্রতিবেশী লক্ষ্মী রানীর সঙ্গে পরেশ সাহার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে যায় মনীষা। সকালে ফুল ছিঁড়তে সবার অগোচরে ওই বাড়ির ছাদে ওঠে। এ সময় গায়ে হলুদের অনুষ্ঠানে সাজানো আলোকসজ্জার বাতির বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, এ ঘটনাটি পরেশ সাহার বাড়ির লোকজন পুলিশকে না জানিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের প্রস্তুতি নেয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, বিষয়টি আমি জেনেছি। শিশুর মৃত্যুর ঘটনাটি পুলিশকে তাৎক্ষণিক জানানো প্রয়োজন ছিল। তারা পুলিশকে না জানিয়ে গোপনে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছাদে ফুল ছিঁড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০১:৩৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯