অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বঙ্গবন্ধু প্রেমিকের বাড়ি ফেরা হলো না আর

ডেস্ক: জাতির জনক শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারত করে বাড়ি ফেরা হলো না বঙ্গবন্ধু প্রেমিক সেকান্দর বাদশার (৭০)। তিনি এলাকায় বঙ্গবন্ধু প্রেমিক বলে পরিচিত।

রোববার সকাল ৭টার দিকে হাটহাজারী পৌরসভার একটি বেসকরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

সেকান্দর বাদশা পৌর এলাকার মিরের হাটস্থ চন্দ্রপুর গ্রামের মৃত আইসুর রহমানের পুত্র। তিনি পৌর এলাকার চন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

হাটহাজারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম জাকির হোসেন জানান, শুক্রবার রাতে পৌরসভার এলাকার মিরের হাট এলাকা থেকে বাসযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারত করতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরের দিন শনিবার মাজারে পৌঁছে জিয়ারত শেষে সফরসঙ্গীদের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেন।

রোববার ভোরে বন্দর নগরী চট্টগ্রামের অক্সিজেন এলাকায় পৌঁছলে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে হাটহাজারী পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তার মৃত্যুতে তার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া নেমে আসে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বঙ্গবন্ধু প্রেমিকের বাড়ি ফেরা হলো না আর

আপডেট টাইম : ০২:৩৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯