পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডাকাতের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ডাকাতের গুলিতে মোন্তাজ উদ্দিন (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। শনিবার সন্ধ্যায় উপজেলার নিলক্ষা ইউনিয়নের চংপাড়া চরাঞ্চলে এ ঘটনা ঘটে।
নিহত মোন্তাজ উপজেলার আব্দুল্লাপুর গ্রামের সাধু মিয়ার ছেলে।

গুলিবিদ্ধরা হলেন উপজেলার চরসুবুদ্ধি গ্রামের আসাদ মিয়া (৩০) ও বাহেরচর গ্রামের মানিক (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাদেরকে ঢাকায় পাঠানো হয়।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সলিমগঞ্জ বাজারে শনিবার সাপ্তাহিক গরুর হাট বসে। ওই হাটে রায়পুরার ওই ব্যবসায়ীরাও গরু নিয়ে যান। বেচাকেনা শেষে সন্ধ্যায় তারা নৌকাযোগে নিলক্ষায় ফিরছিলেন। তাদের নৌকাটি চরমধুয়া এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি স্পিডবোট নিয়ে ডাকাতরা তাদের ধাওয়া করে। তারা জীবন বাঁচাতে নিলক্ষার চংপাড়া এলাকায় নৌকা ভিড়িয়ে নামার চেষ্টা করে। এ সময় ডাকাতরা গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ডাকাতের ছোড়া একটি গুলি মোন্তাজ উদ্দিনের মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আসাদ মিয়া ও মানিক মিয়া গুলিবিদ্ধ হন। পরে ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করলে ডাকাতরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাতাদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ দুইজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ডাকাতের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

আপডেট টাইম : ০২:৪০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯