পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ল যুবক

ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে জুয়েল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া গ্রামের আ. হেকিমের ছেলে। শনিবার (২০ জুলাই) রাত পৌনে ৮টায় ভৈরব রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার সময় ওই যুবক ঢাকা-সিলেটগামী কালনী আন্তঃনগর চলন্ত ট্রেন থেকে স্টেশনে নামতে যান। এ সময় ট্রেনের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে লোকজন দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান জানান, কালনী আন্তঃনগর ট্রেনটি সিলেট যাওয়ার সময় ভৈরবে বিরতি নেই। ওই যুবক চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ জানান, চলন্ত ট্রেন থেকে না নামতে যাত্রীদের প্রতিনিয়ত মাইকিং করে সতর্ক করা হয়। নিহত জুয়েল অসতর্কতার সাথে কালনী ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ হারান। তার স্বজনরা খবর পেয়ে ভৈরবে এসেছে। তবে এ ঘটনায় নিহতের পরিবার কোনো তদন্ত চাননি। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ল যুবক

আপডেট টাইম : ০২:৪৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯