পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রিয়া সাহাকে দেশে ঢুকতে না দেয়ার ঘোষণা

ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাকে আর দেশে ঢুকতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেছেন, ইসলাম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা নালিশ দিয়ে প্রিয়া সাহা রাষ্ট্রদ্রোহিতা করেছেন। তাকে এ দেশে আর ঢুকতে দেয়া হবে না।

রোববার বিকেলে বরিশালে ইসলামী যুব আন্দোলনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মুফতি ফয়জুল করীম বলেন, ট্রাম্পের কাছে ওই নারী যে নালিশ করেছেন তা এদেশের রাষ্ট্রবিরোধী কিছু দালাল ও দোসরদের শেখানো বক্তব্য। প্রিয়া সাহা তাদের মুখপাত্র হিসাবে ব্যবহৃত হয়েছেন মাত্র। প্রিয়া সাহা ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, ভারতে উগ্র হিন্দুরা মুসলমানদের ওপর ভয়াবহ নির্যাতন চালালেও জাতিসংঘ এবং ওআইসি নীরব দর্শক হয়ে রহস্যজনক ভূমিকা পালন করছে। চট্রগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের দেবতার নামে উৎসর্গ করা প্রসাদ খাইয়েছে ইসকন নামক হিন্দুদের একটি সংগঠন। এসবের বিরুদ্ধে মুসলমানরা আর চুপ করে বসে থাকবে না।

ইসকন নিষিদ্ধ করারও দাবি জানান তিনি।
নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে জেলা ও মহানগর শাখা যুব আন্দোলনের কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন যুব আন্দোলনের মহানগর সভাপতি মাওলানা আরিফুর রহমান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, ইসলামী আন্দোলনের বরিশাল মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা সৈয়দ নাছির আহমেদ কাওছার, সেক্রেটারি মাওলানা জাকারিয়া হামিদী, জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, যুব আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন নাইস, জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আরমান হুসাইন রিয়াদ, মহানগর সভাপতি এস এম সাব্বির রহমান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রিয়া সাহাকে দেশে ঢুকতে না দেয়ার ঘোষণা

আপডেট টাইম : ০২:০০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯