অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শরীয়তপুরে মা ও দুই ছেলেকে কুপিয়ে জখম করে চুরির অভিযোগ

ডেস্ক : শরীয়তপুর সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে কুপিয়ে জখম করে টাকা চুরির অভিযোগ উঠেছে। উপজেলার বিনোদপুর খালাসিকান্দি গ্রামে নাছির মাদবরের বাড়িতে গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মালয়েশিয়াপ্রবাসী নাছির মাদবরের স্ত্রী ফাতেমা বেগম তিন সন্তানকে নিয়ে গ্রামে বাস করেন। গত বৃহস্পতিবার ফাতেমা ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে ঘরের আলমারিতে রাখেন। গতকাল শনিবার রাত দুইটার দিকে এক ব্যক্তি বেড়া ভেঙে বাড়িতে ঢোকেন।

আলমারি থেকে টাকা চুরি করে পালানোর সময় ফাতেমার ঘুম ভেঙে যায়। এ সময় ফাতেমা চিৎকার করলে হাতে থাকা ধারালো দা দিয়ে তাঁকে কোপ দেন ওই ব্যক্তি। ফাতেমার দুই ছেলে এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করেন ওই ব্যক্তি। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফাতেমার প্রতিবেশী সিরাজ মাদবর বলেন, ‘গভীর রাতে চিৎকার শুনে ফাতেমার ঘরে ছুটে যাই। এ সময় তিনজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যাই।’

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করার চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শরীয়তপুরে মা ও দুই ছেলেকে কুপিয়ে জখম করে চুরির অভিযোগ

আপডেট টাইম : ১২:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯