পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

পুলিশের ৩০ মিনিটের আলটিমেটাম, ৩ মিনিটে সরে গেলেন বিএনপির নেতা–কর্মীরা

ডেস্ক : হরতালের সমর্থনে আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত দলটির নেতা-কর্মীদের সরে যেতে ৩০ মিনিটের আলটিমেটাম দিয়েছিল পুলিশ। পুলিশের দেওয়া আল্টিমেটামের মাত্র তিন মিনিটের মধ্যেই তাঁরা রাস্তা ছেড়ে কেন্দ্রীয় কার্যালয়ে চলে যান।

গতকাল শনিবার অনুষ্ঠিত ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আজ রাজধানী ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। গতকাল সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন।

হরতালের সমর্থনে আজ ভোরের দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির নেতা-কর্মীরা।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০ থেকে ১৫ জন নেতা-কর্মীদের দেখা যায়। তাঁরা হরতালের পক্ষে এবং নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বিএনপির নেতা-কর্মীদের সংখ্যা বাড়ে।

সকাল নয়টার পর মির্জা ফখরুল সেখানে এসে কিছুক্ষণ বসে কার্যালয়ের ভেতরে চলে যান। তিনি এখনো কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন।

বেলা ১১টার দিকে হরতালের সমর্থনে এই কর্মসূচিতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির পরাজিত প্রার্থী ইশরাক হোসেন। এই কর্মসূচিতে উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির পরাজিত প্রার্থী তাবিথ আউয়ালের অংশ নেওয়ার কথা থাকলেও তিনি আসেননি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত রুহুল কবির রিজভীর সঙ্গে কথা বলেন পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা রুহুল কবির রিজভীকে আধঘণ্টার মধ্যে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য সময় বেঁধে (আলটিমেটাম) দেন। পুলিশের আলটিমেটামের পর ঘটনাস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষুব্ধ নেতা-কর্মীদের থামানোর চেষ্টা করেন ইশরাক হোসেন। পরে তিন মিনিটের মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে চলে যান দলটির নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরে যাওয়ার আগে রুহুল কবির রিজভী বলেন, মধ্যাহ্নভোজ ও নামাজের জন্য তাঁরা আপাতত কর্মসূচিতে বিরতি দিচ্ছেন। পরে তাঁরা আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করবেন।

হরতালের সমর্থনে বিএনপির এই কর্মসূচিতে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ অংশ নেন।

দলের শীর্ষ নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল দুই মিনিটের জন্য সেখানে অবস্থান করেছিলেন। এ ছাড়া দলটির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অন্য কাউকে সেখানে আর দেখা যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

পুলিশের ৩০ মিনিটের আলটিমেটাম, ৩ মিনিটে সরে গেলেন বিএনপির নেতা–কর্মীরা

আপডেট টাইম : ০৯:৫৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০