অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রিফাত হত্যা মামলা: মিন্নির বিরুদ্বে স্বাক্ষীদের হুমকির অভিযোগ

ডেস্ক: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির বিরুদ্ধে মামলার ২ জন স্বাক্ষীকে মোটরসাইকেল যোগে গিয়ে স্বাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মিন্নীর বিরুদ্ধে গত ৮ জানুয়ারী বিচারিক আদালতে এ অভিযোগ করে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষে পিপি ভুবন চন্দ্র হালদার আদালতে লিখিত অভিযোগ করেন, রিফাত শরীফ হত্যা মামলায় জামিনে থাকা আসামী নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নী লোকজন নিয়ে মোটরসাইকেলে গিয়ে মামলার স্বাক্ষী জাকারিয়া ও হারুন মুছুল্লীকে সাক্ষ্য না দেবার জন্য হুমকি দেয় এবং ভয়ভীতি দেখায়।

আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের উপর আসামিকে শোকজ করলে আসামি পক্ষ গত ১৫ জানুয়ারি আদালতে লিখিত শোকজ’র জবাব দেন। পরবর্তীতে আদালত ২৬ জানুয়ারি শুনানির দিন ধার্য্য করেন। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত তারিখ পরিবর্তন করে আজ রবিবার শুনানির দিন ধার্য্য করে। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত অভিযোগ তদন্ত করে ৭ দিনের মধ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা বরগুনা জানাকে আদালতে প্রতিবেদন জমা দেবার নির্দেশ দেন।

পুলিশের নিকট তদন্তের দায়িত্ব দেওয়ায় নাম উল্লেখ না করার শর্তে কয়েকজন মন্তব্য করেন, পুলিশের ভূমিকা এই মামলায় শুরু থেকেই পক্ষপাত মূলক আর উদ্দেশ্যমূলক, সেখানে মিন্নির বিরুদ্ধে আনা অসত্য অভিযোগ পুলিশ কিভাবে সঠিক তদন্ত করবে? পুলিশ প্রকৃত হত্যাকারীদের চেয়ে মিন্নির সাজার ব্যাপারে আগ্রহী বেশী।

এ ব্যাপারে মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর বলেন, মিডিয়ায় কথা বলতেইতো ভয় করছে। আমি নিজেও আতঙ্কের মধ্য আর নিরাপত্তাহীনতায় রয়েছি। আল্লাহ উপর ভরসা, তিনিই বিচারের মালিক।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রিফাত হত্যা মামলা: মিন্নির বিরুদ্বে স্বাক্ষীদের হুমকির অভিযোগ

আপডেট টাইম : ০৯:৫৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০