অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ডেমরায় নবনির্বাচিত কাউন্সিলর ইবরাহীমের বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর

ফারুক আহমেদ সুজনঃ ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মো: ইবরাহীমের বাড়িঘর ও অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা রামদা, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ কাউন্সিলরের ১০/১২ জন কর্মীর ওপর হামলা চালালে তারা গুরুতর আহত হন বলে অভিযোগে জানা গেছে। হামলার পর ওই দুর্বৃত্তরা কাউন্সিলরের কয়েকজন কর্মীর বাড়িতে গিয়েও হামলা চালায়। এ সময় কাউন্সিলরের প্রতিবেশী আত্মীয় ফেরদৌসি নামের এক নারীকে রামদা দিয়ে কোপ দেয় দুর্বৃত্তরা। রোববার রাতে সারুলিয়া আমতলা এলাকায় ওই কাউন্সিলরের বাড়ি ও বাড়ির নিচের অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউন্সিলর ইবরাহীম অভিযোগ করেছেন প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো: ফিরোজ আলমের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ৬৭ নম্বর ওয়ার্ডের কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো: ফিরোজ আলম ও স্বতন্ত্র প্রার্থী এবং কাউন্সিলর ইবরাহীমের নেতাকর্মীদের বাকবিত-া হয়। নির্বাচনকে কেন্দ্র করে ওইসব ঘটনায় রোববার রাতে হঠাৎ পরপর দু’বার নির্বাচিত কাউন্সিলর ইবরাহীমের বাড়ি ও কার্যালয়ে হামলা চালানো হয়। ওই রাতে অন্তত দুই-আড়াই শ’ লোক সংঘবদ্ধ হয়ে ভাঙচুর ও হামলা চালায়।
কাউন্সিলর ইবরাহীম বলেন, নির্বাচনে পরাজিত হওয়াকে কেন্দ্র করেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো: ফিরোজ আলম আমার বাড়ি ও কার্যালয়ে তার নেতাকর্মীদের মাধ্যমে সহিংসতা চালিয়েছেন। ফোন করে বিষয়টি তার সাথে আলাপ করলে তিনি কর্ণপাত না করে উল্টো আমার ঘারে দোষ চাপাচ্ছেন। ফিরোজ আলমের নেতাকর্মীদের ওপর আমরা হামলা চালিয়েছি এমন অপপ্রচার চালানোসহ আমাকে মৃত্যুর হুমকিও দিচ্ছেন তিনি। এ বিষয়ে ডেমরা থানার ওসি মো: সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে ওই দুর্বৃত্তরা ফিরোজ আলমের নেতাকর্মী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ ফিরোজ আলম বিষয়টি অস্বীকার করেছেন। তবে ফিরোজ আলম জানান, তার নেতাকর্মীদের ওপর ইবরাহীমের নেতাকর্মীরা হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছেন, যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে অভিযোগ নেয়া হয়েছে তদন্তও চলছে। তবে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযোগের ভিত্তিতে মামলা নেয়াসহ দ্রুত চার্জশিট দেয়া হবে বলে জানান ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ডেমরায় নবনির্বাচিত কাউন্সিলর ইবরাহীমের বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর

আপডেট টাইম : ০৪:০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০