পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কাদেরকে ফখরুলের ফোন

ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে ফোন করে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আলোচনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছে।

’ তবে খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদনের বিষয়ে তার কিছু জানা নেই বলে জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সরকার তার প্রতি অমানবিক আচরণ করতে পারে না। তার চিকিৎসার ব্যাপারটি সরকারের সুনজরে আছে।’

তিনি বলেন, ‘একটা বিষয় হচ্ছে, তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার বিষয়টা তার দলের লোকেরা যেভাবে বলে, চিকিৎসকরা কিন্তু সেভাবে বলছে না। চিকিৎসকরা তাদের নিজস্ব রিপোর্ট দেবে, না দলের লোকদের কথায় রিপোর্ট দেবে?’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনো আবেদন এসেছে বলে আমাদের কিছু জানা নেই। তার পরিবারের কাছ থেকে আমরা লিখিত কিছু পাইনি।’

সম্প্রতি মন্ত্রিপরিষদে রদবদলের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদের রদবদল-পুনর্বিন্যাস সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার। কাজে গতি আনার জন্য মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন তিনি।’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কাদেরকে ফখরুলের ফোন

আপডেট টাইম : ০৫:০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০