
ফারুক সুজনঃ সমাজে যখনই কেউ হালাল পথে ভালো কিছু করে ঠিক তখনই কিভাবে তাকে বদনাম করবে সেই দান্দায় থাকে কিছু মানুষ সবার কাছে আমার অনুরোধ থাকবে সত্যি ঘটনা না যেনে কেউ মন্তব্য করবেন না।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আওতাধীন চনপাড়া গ্রামের আমি হাবিবুর রহমান হাবিব ও আমার ভাই মোঃ ফারুক আমরা বিগত ৪ বছর যাবৎ দুইভাই মিলে মালেশিয়া, সৌদি-আরব, ইউরোপের পোল্যান্ড সহ আরো বেশ কয়েক দেশের ভিসা প্রসেসিং সহ বিদেশে কলিং, স্টুডেন্ট ও বিভিন্ন মেডিকেল এবং ফাইভ স্টার হোটেলের জব ভিসায় লোক পাঠিয়ে আসছি বেশ সুনামের সাথে।
আমাদের এলাকার অনেক ভাই, সহপাঠী ও ছোট ভাই অনেকেই আমাদের হাত ধরে বিদেশে জব নিয়ে পারি জমিয়েছে এবং তারা তাদের পরিবার নিয়ে অর্থনৈতিক ভাবে সাবলীলভাবে সমাজে বসবাস করে যাচ্ছে।
ইদানীং কিছু দুষ্কৃতিকারী লোকের ব্যক্তিগত স্বার্থ হাসিলের আশায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমার ও ফারুক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কিছু পোস্ট করে তাদের হ্যাঁয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে।
আমি আশা করি আমার সাথে আপনারা সবাই এই বিষয়ের তীব্র নিন্দা জানাবেন এবং দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে বিচারের জন্য স্থানীয় প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।
বাংলার খবর ডেস্ক : 










