পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সিনহার বিরুদ্ধে মামলা করে ফেঁসে গেলেন নাজমুল হুদা

ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার মিথ্যা মামলা করার অভিযোগে ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে মামলা হচ্ছে। বুধবার দুদক তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ও বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদার করার ঘুষের মামলা থেকে অব্যাহতি পান সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ তাকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেন।

গত ৪ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি মর্মে তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনে অভিযাগ থেকে তাকে অব্যাহতি দেয়ার সুপারিশও করা হয়।

আদালত সেই আবেদন মঞ্জুর করেন। চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাতের অভিযোগে দুদকের করা অপর মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর বিচার শুরুর প্রক্রিয়া চলছে।

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর এসকে সিনহার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন ব্যারিস্টার নাজমুল হুদা। পরে দুদক তদন্ত শুরু করে। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

তদন্ত শেষে দুদক জানায়, প্রাথমিকভাবে মামলাটি কাল্পনিক ও সাজানো প্রমাণিত হয়েছে। অসৎ উদ্দেশ্যে আদালতের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নাজমুল হুদা মিথ্যা মামলা করেছেন। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে বিষয়টি প্রমাণিত হওয়ায় নাজমুল হুদার বিরুদ্ধে ২০০৪ এর ২৮(গ) (২) ধারায় একটি নিয়মিত মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সিনহার বিরুদ্ধে মামলা করে ফেঁসে গেলেন নাজমুল হুদা

আপডেট টাইম : ০২:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০