অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঢামেক আইসোলেশনে ২ জনের মৃত্যু

ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভর্তি হওয়া দুজন মারা গেছেন।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ। এদের মধ্যে একজনের বয়স (৬৫) অপরজনের (৩২)।

তিনি বলেন, ‘তারা জ্বর, সর্দি কাশি নিয়ে ঢামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তারা মারা গেছেন কি না, তা নিশ্চিত নয়। তা নিশ্চিত হতে স্যাম্পল (নমুনা) পরীক্ষার জন্য আইইডিসিআর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

ঢামেক হাসপাতালের বিশ্বস্ত একটি সূত্র জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) তারা হাসপাতালে ভর্তি হয়। তাদের নতুন ভবনের নিচে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। গত রাত সাড়ে ১০টার দিকে একজনের মৃত্যু হয়। বুধবার ভোর ৫টার দিকে আরেকজন মারা যায়। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঢামেক আইসোলেশনে ২ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০