পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাপিয়ার শারীরে করোনার উপসর্গ!

ডেস্ক : যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ওরফে পিউ’র মধ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। জানা গেছে, জ্বর-ঠাণ্ডা-কাশিতে আক্রান্ত তিনি।

বুধবার বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, অস্ত্র, মাদক ও অবৈধ মানিলন্ডারিং আইনে দ্বিতীয় দফায় পাপিয়া ও তার স্বামীকে ১৫ দিনের রিমান্ডে আনা হয়। এরই মধ্যে জ্বর-ঠাণ্ডা-কাশিসহ তার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এ কারণে এক সপ্তাহ আগেই তাকে আদালতে তোলা হয়, কারা হাসপাতালের মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করতে। প্রয়োজনে আদালতের মাধ্যমে তাকে আবারও রিমান্ডে নেওয়া হবে।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার পদ মর্যাদার এক কবর্মকর্তা বলছেন, জ্বরে আক্রান্ত পাপিয়াকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নারী ওয়ার্ডে রাখলেও আলাদা করে রাখা হয়েছে। কারা কর্তৃপক্ষ তার চিকিৎসা করছে।

এদিকে বুধবারও পাপিয়াকে আদালতে তোলা হয় রিমান্ড চেয়ে। তবে আদালত রিমান্ড বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপরই একে একে বেরিয়ে আসে পাপিয়ার অন্ধকার জগতের সব অজানা কাহিনী। পাপিয়ার বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর ও শেরে বাংলা নগর থানায় পৃথক ৩টি মামলা করেছে র‍্যাব।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পাপিয়ার শারীরে করোনার উপসর্গ!

আপডেট টাইম : ০৪:১৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০