পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন

ডেস্ক: কভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সরকার। আজ শনিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্ত জানিয়েছে।

তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহণ করা যাবে না।

এদিকে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পণ্যবাহী পরিবহন ও ট্রাকে কোনভাবেই যাত্রী পরিবহন করতে পারবে না। পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, ওষুধ, জ্বালানী, পঁচনশীল দ্রব্য, ত্রাণবাহী গাড়ি, এ্যাম্বুলেন্সসহ সব জরুরি সেবার গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

তিনি আরও জানান, সাধারণ ছুটির মধ্যে যানবাহনের ফিটনেস ও লাইসেন্স এর মেয়াদ উর্ত্তীর্ণ হলে জরিমানা ছাড়া নির্ধারিত ফি ও কর দিয়ে ৩০ জুন পর্যন্ত নবায়ন ও লাইসেন্স আবেদনের সুযোগ দেয়া হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক করোনাভাইরাসের কারণে দেশের অসহায় ও নিম্ন আয়ের মানুষদের সাহায্য করতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান। তবে হুঁশিয়ার করেন, কোনভাবেই জমায়েত না করে, সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ কার্যক্রম চালাতে হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন

আপডেট টাইম : ১০:০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০