পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ত্রান বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কাদের

ডেস্ক:করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় শ্রমজীবী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ত্রাণ ক্ষমতাসীনদের বাড়িতে বাড়িতে যাচ্ছে: রিজভী
শনিবার সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

কাদের বলেন, ত্রান বিতরণের নামে কোন রকম অনিয়ম সহ্য করা হবে না। খেটে খাওয়া মানুষের ত্রান ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে হবে। সমাজের বিত্তবান ও দলের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চলমান প্রয়াস আরও জোরদার করতে হবে।

করোনা নামক এই অদৃশ্য শত্রুকে পরাজিত করতে সকল মতপার্থক্য ভুলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক, পেশাজীবি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ধৈর্য এবং সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব যারা বজায় রাখতে পারবেন না তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন বলেও হুঁশিয়ারি করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, এই সংকটের সময়েও সুখবর হচ্ছে দেশের বৃহত্তর প্রকল্প পদ্মাসেতুর ২৮ তম স্প্যান আজ বসানো হয়েছে, ফলে ৬ দশমিক এক পাঁচ দীর্ঘ এই সেতু এখন ৪ দশমিক দুই কিলোমিটার দৃশ্যমান হল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ত্রান বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কাদের

আপডেট টাইম : ১০:১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০