অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

করোনায় আক্রান্ত পুলিশ সদস্য ঢাকা থেকে পালিয়ে সিরাজগঞ্জে

ডেস্ক: করোনা পজিটিভ ঢাকার উত্তরা আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১২) এক পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল থেকে পালিয়ে এসে উল্লাপাড়া হাসপাতালের আইসোলেসন বিভাগে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নিজেই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে হাসপাতালের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন। পালিয়ে আসা পুলিশ সদস্য রাকিবুল হোসেন জেলার সলঙ্গা থানার জগজীবনপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

সলঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জেড তাজুল হুদা পালিয়ে আসা পুলিশ সদস্যের বরাদ দিয়ে জানান, ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল থেকে পালিয়ে আসা করোনা পজিটিভ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-১২ সদস্য রাকিবুল হোসেন গত ২০ এপ্রিল করোনা লক্ষণ নিয় হাসপাতালে গেলে তাকে পরীক্ষা করা হয়।

২১ এপ্রিল তার রিপোর্ট করোনা পজিটিভ ধরা পরলে তাকে ওই হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। কিন্তু সকলের অগোচরে ২৩ এপ্রিল সেখান থেকে পালিয়ে রাতে সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে এলে সকলে তাকে বাড়িতে প্রবেশে বাধা দিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে ওই বাড়ি লকডাউন করে দেয় এবং তাকে হাসপাতালে পুনরায় ভর্তি হতে বলেন। ওইদিন রাত দেড়টার দিকে ওই পুলিশ সদস্য উল্লাপাড়া পুর্ণিমাগাতী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেসন বিভাগে ভর্তি হন।

এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় উল্লাপাড়া পুর্ণিমাগাতী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, যেহেতু নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ তালিকাভুক্ত রোগী তাই কিছুটা সময় নিয়ে নতুন করে ভর্তির দিন থেকে ৭দিন পর আবারও নমুনা সংগ্রহ করা হবে। তবে ভয়ের কোনো কারণ নেই। দেখে তাকে স্বাভাবিক ও সুস্থ মনে হলেও কেন তিনি পালিয়ে এলেন তা বোধগম্য নয়।

এদিকে বৃহস্পতিবার রাতের ঘটনা শুক্রবার সন্ধ্যায় সকলে জানতে পারায় ঢাকা থেকে ওই পুলিশ সদস্য কিভাবে পালিয়ে এলেন এবং কাদের সংস্পর্শে এসেছেন এ বিষয়গুলো সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

করোনায় আক্রান্ত পুলিশ সদস্য ঢাকা থেকে পালিয়ে সিরাজগঞ্জে

আপডেট টাইম : ০৭:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০