অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী

ডেস্কঃ প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী
মাদারীপুরের শিবচরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শিক্ষকের ছোট ভাই ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার পূর্ব সন্নাসীরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে মেয়েটি পাশের বাড়ির শিক্ষক আবু সাঈদের কাছে প্রাইভেট পড়তে যায়। ওই সময় শিক্ষক আবু সাঈদ নামাজ পড়তে মসজিদে যান। এ সময় তার ছোট ভাই সাব্বির হোসেন শেখ (১৭) একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করে। পরে গুরুতর অবস্থায় মেয়েটিকে প্রথমে সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা আফরোজ জানান, সন্ধ্যার পর ওই মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে ঘটনার পর পরই স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। তাকে জরুরিভাবে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তার গোপনাঙ্গে রক্তক্ষরণ দেখা গেছে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণের ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মেয়েটিকে সরকারি হাসপাতালে প্রেরণ করেছি। অভিযুক্তকে ধরতে জোর চেষ্টা চলছে। তবে এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী

আপডেট টাইম : ০৪:২৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০