অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

র‌্যাব-পুলিশসহ একদিনে আরও ৩১ করোনারোগী কেরানীগঞ্জে

ডেস্কঃ কেরানীগঞ্জে র‌্যাব-পুলিশসহ একদিনে আরও ৩১ করোনারোগী
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে র‌্যাবের পাঁচ সদস্য, পুলিশের পাঁচ সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক, দুই দম্পতি ও চার বছর বয়সী এক শিশুসহ নতুন করে আরও ৩১ জন করোনারোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৪ জনে।

বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে চার বছর বয়সী এক শিশু রয়েছে। বাকিদের বয়স ২২ থেকে ৮২ বছর। বুধবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন সময়ে আসা পরীক্ষার ফলাফলের মাধ্যমে একদিনে নতুন করে ৩১ রোগী শনাক্ত করা হয়েছে।

এদের মধ্যে র‌্যাব-১০ এর পাঁচ সদস্য, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের পাঁচ সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক, দুই দম্পতি ও চার বছর বয়সী এক শিশু রয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় বৃদ্ধের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. মোবারক বলেন, কেরানীগঞ্জে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে আক্রান্তদের স্বজনদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

এ স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীর কারাগারে আক্রান্ত কারারক্ষীদের তালিকা আলাদাভাবে করা হচ্ছে। এ জন্য এ উপজেলায় আক্রান্তদের তালিকা থেকে আমাদের কাছে থাকা আক্রান্ত দুই কারারক্ষীর নাম বাদ দেয়া হয়েছে। যার ফলে এ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৩৪ জনে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

র‌্যাব-পুলিশসহ একদিনে আরও ৩১ করোনারোগী কেরানীগঞ্জে

আপডেট টাইম : ০৫:০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০