অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মসজিদের অজুখানায় গোখরা সাপের বাসা, পেড়েছে ১৭ ডিম, ঘুরে বেড়াচ্ছে

ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মসজিদের অজুখানার মেঝে খুঁড়ে গোখরা সাপের ১৭টি ডিম উদ্ধার করেছে গ্রামবাসী। মঙ্গলবার সন্ধ্যায় মির্জাপুর পৌর সদরের বাইমহাটী পশ্চিমপাড়া জামে মসজিদের অজুখানায় গোখরা সাপ দেখতে পান মুসল্লিরা। পরে মেঝে খুঁড়ে গোখরার ১৭টি ডিম উদ্ধার করা হয়।

মসজিদের নিয়মিত মুসল্লি বাইমহাটী গ্রামের বাসিন্দা মো. তুলা মিয়া কয়েকদিন আগে অজুখানায় অজু করতে গিয়ে বড় একটি গোখরা সাপ দেখতে পান। একইভাবে মঙ্গলবার তুলা মিয়ার ছেলে সপ্পু মিয়া ও মসজিদের মুয়াজ্জিনসহ বেশ কয়েকজন সাপটি আবারও দেখতে পান।

মঙ্গলবার সন্ধ্যায় অজুখানার পাকা মেঝে ভেঙে সাপটি মারার চেষ্টা করেন মুসল্লিরা। কিন্তু মেঝের নিচে গর্ত খুঁড়েও সাপটি মারতে পারেননি তারা। তবে গর্ত থেকে ১৭টি সাপের ডিম উদ্ধার করা হয়েছে।

এদিকে, সাপের ভয়ে মুসল্লিরা অজুখানায় যেতে সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন তুলা মিয়া, লাজলু মিয়া, সামাদ কাজীসহ আরও কয়েকজন মুসল্লি।

বাইমহাটী পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শামীম মিয়া বলেন, অজুখানার মেঝে খুঁড়ে সাপের ডিম উদ্ধার করা হয়েছে। কিন্তু সাপটি মারা যায়নি। সাপ ধরার জন্য ওঝা খুঁজছি আমরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মসজিদের অজুখানায় গোখরা সাপের বাসা, পেড়েছে ১৭ ডিম, ঘুরে বেড়াচ্ছে

আপডেট টাইম : ১১:১৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০