পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

করোনাভাইরাস : চলিত মাসেই দেশে অর্ধলক্ষাধিক ছাড়িয়ে যাওয়ার শঙ্কা

ডেস্ক : চলতি মে মাসেই করোনা আক্রান্তের সংখ্যা বাংলাদেশে অর্ধলক্ষ ছাড়ানোর শঙ্কা খোদ স্বাস্থ্য অধিদপ্তরের। তবে সে অনুযায়ী প্রস্তুতি নেই স্বাস্থ্য বিভাগের। প্রয়োজনীয় বেড, আইসিইউ কিংবা ভেন্টিলেশনের ব্যবস্থা হয়নি এখনও। এরইমধ্যে শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৭৯০ জন ছাড়িয়েছে। যার বেশিরভাগই বাসাবাড়িতে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দেড় হাজারের কম। তাতেই অভিযোগের অন্ত নেই। রোগীদের অভিযোগ চিকিৎসা সেবা নিয়ে। নিরাপত্তা উপকরণ না থাকার অভিযোগ স্বাস্থ্যকর্মীদের।

বিশেষজ্ঞদের মতে, হাসপাতালে চিকিৎসা দিতে হবে ১০ থেকে ২০ হাজার রোগীকে। কিন্তু বাস্তবতা হচ্ছে করোনার জন্য নির্ধারিত ঢাকার ১৫টি সরকারী-বেসরকারী হাসপাতালে মোট বেড ৩ হাজার ৯৪৪। আইসিউ আছে মাত্র ১৬৮টি। এরমধ্যে হলি ফ্যামিলি, আনোয়ার খানসহ বেশ কিছু হাসপাতালে এখনো কোভিড চিকিৎসা চালু হয়নি।

ঢাকার বাইরের পরিস্থিতিও একই রকম। মোট বেড সংখ্যা ৫ হাজার ৮০০, আইসিইউ আছে ১৭৩ টি। যদিও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন মাঝারি চিকিৎসার জন্য আরো প্রায় সাড়ে চার হাজার বেড মিলবে ঢাকায়।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই নতুন প্রায় পাঁচ হাজার বেড যুক্ত হচ্ছে করোনা চিকিৎসায়। বাড়ানো হচ্ছে সরকারী-বেসরকারী হাসপাতালের সংখ্যা। নতুন সেন্টারের অবকাঠামো পুরোপুরি তৈরী হয়নি এখনো। আর জনবল ঘাটতিতে তা এখনই চালু করা যাচ্ছে না। মন্ত্রী জানিয়েছেন এজন্য নতুন চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, নিয়োগ ও প্রশিক্ষন শেষে নতুন জনবল মে মাসের মধ্যে পাওয়া প্রায় অসম্ভব।

তাদের মতে, বিশ্বমহামারির এই সংকট মোকাবিলায় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নয়, আন্তরিকতার সাথে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরী।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

করোনাভাইরাস : চলিত মাসেই দেশে অর্ধলক্ষাধিক ছাড়িয়ে যাওয়ার শঙ্কা

আপডেট টাইম : ১১:৪০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০