অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নরসিংদীতে কৃষকেব ৪৫ শতাংশ জমির পাকা ধান কেটে দিলো পুলিশ

ডেস্ক: করোনাভাইরাসে শ্রমিক সংকটের কারণে জমির পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন অসহায় কৃষকরা। দুশ্চিন্তার ভাঁজ কৃষকের মাথায়। এর ওপর কালবৈশাখী ঝড় মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ক্রমে নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম বার এর নির্দেশে কৃষকের মুখে হাসি ফুটাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তারা।

এরই ধারাবাহিকতায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহেদ আহমেদ, নরসিংদী মডেল থানা ওসি সৈয়দুজ্জামান এর নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা নরসিংদীর দুর্গম চরাঞ্চল কালাই গোবিন্ধপুর গ্রামে এক কৃষকেব ৪৫ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন। পরে তা মাড়াইও করে দেন পুলিশ সদস্যরা। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও মিডিয়া সমন্বয়কারী পুলিশ পরিদর্শক রুপম কুমার সরকার।

ধান উৎপাদনের প্রান্তিক কৃষক দুলাল মিয়া বলেন, জমির ধান পেকে গেছে। তার উপর বৃষ্টি বাদল। ধান ঘরে তুলতে না পারলে সব শ্রমই বিফলে যাবে। কিন্তু আমি ধান কাটার জন্য লোক পাচ্ছিলাম না। এসময় পুলিশ কর্মকর্তারা এসে আমার পাকা ধান কেটে মাড়াই করে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি জেলা পুলিশ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, পুলিশ সদস্যরা এখন মানবিক মূল্যবোধ সামনে রেখে কাজ করে চলছে। যেখানেই সমস্যা, সমস্যা সমাধানে সেখানেই পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে যাচ্ছেন। তেমনি কৃষকের শ্রমিক সংকট দূর করতে আমরা এবার কৃষকের ধান কেটে দিয়েছি। এর আগেও আমরা কয়েকজন কৃষকের ধান কেটে দিয়েছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নরসিংদীতে কৃষকেব ৪৫ শতাংশ জমির পাকা ধান কেটে দিলো পুলিশ

আপডেট টাইম : ০৬:২৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০