অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ডেস্কঃ গাজীপুরে কয়েকটি পোশাক কারখানায় বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ, কারখানায় স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা না থাকা ও চলতি মাসের পূর্ণ বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বুধবার (৬ মে) সকাল থেকে গাজীপুরের সাইনবোর্ড, বোর্ডবাজার, কুনিয়া ও মৌচাক তেলিরচালা এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় কয়েকটি স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিল্প পুলিশ গাজীপুর-২ এর পরিচালক সিদ্দিকুর রহমান জানান, এভা ফ্যাশন লিমিটেড, এম অ্যান্ড ডব্লিউ ফ্যাশন লিমিটেড, এবা ফ্যাশন, বেন্ডু ফ্যাশন লিমিটেড ও বে-ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকাসহ কয়েকটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, গত তিন মাস যাবৎ এম অ্যান্ড ডব্লিউ ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ বকেয়া বেতন দিতে টালবাহানা করছে। কারখানায় কোনো প্রকার স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নেই। কাজের পূর্ণ বেতন দেয়ার দাবিতে শ্রমিকরা সকাল থেকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে বাধ্য হয়েছে। মহাসড়ক থেকে সরাতে শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এবা ফ্যাশন লিমিটেডের মহাব্যবস্থাপক (মানব সম্পদ) আফতাব উদ্দিন আহম্মেদ শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে এক নোটিশে উল্লেখ করেছেন, ৫ মে শ্রমিকরা সুনির্দিষ্ট কোনো বৈধ আইনগত দাবি না থাকা সত্ত্বেও বে-আইনিভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখেন এবং অন্য সেকশনের কাজ জোরপূর্বক বন্ধ করতে বাধ্য করেন। সকলকে ভয়ভীতি দেখিয়ে কারখানায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করেন। কারখানা কর্তৃপক্ষ বার বার অনুরোধ করলেও শ্রমিকরা উৎপাদন কাজে যোগদান করেননি। এ কার্যক্রম অবৈধ ধর্মঘটের শামিল। যে কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে শ্রম আইন ২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, শ্রমিকরা শ্রম আইন না মেনে বিক্ষোভ করেছেন। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

আপডেট টাইম : ০৯:২৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০