অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মাদকাসক্ত ছেলের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন ‘মা

ডেস্কঃ মুক্তিযোদ্ধা খান শাহাদাত হোসেন ও নুরুন্নাহার রুনু দম্পতি সন্তানের চোখে-মুখে নিজের ভবিষ্যত দেখতেন। শাহাদাত হোসেন মারা যাওয়ার পর সন্তানকে একা লালনপালন করে নুরুন্নাহার। আর সেই সন্তানের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি। বুধবার (৬ মে) দিবাগত রাত ১টায় রাজধানীর গ্রিনরোড এলাকার গেজেটেড ডর্মেটরির দ্বিতীয় তলার বাসা থেকে মাকে মারপিট করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন বখে যাওয়া ছেলে খান মিল্লাত।
নুরুন্নাহার রুনু বলেন, বিপথগামী এই সন্তান কয়েক বছর ধরেই তাকে মানসিকভাবে নির্যাতন করে আসছেন। প্রায় রাতে বন্ধুদের নিয়ে বাসায় মাদকের আসর বসান। মাদকের টাকা যোগাতে বাসার মূল্যবান জিনিসপত্র বিক্রি করে উজাড় করে দিয়েছেন। ফ্রিজ-ফ্যান বিক্রি করে দিয়েছেন। বিভিন্ন ধরনের মেয়েকে নিয়ে এসে নুরুন্নাহার রুনুকে ঘরে তালা দিয়ে আটকে রাখেন। এই নিয়ে প্রতিবাদ করায় তাকে শারীরিক নির্যাতন শুরু করেন।

এসব ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করায় বেপরোয়া ছেলে আরও ক্ষেপে যান। এক সপ্তাহ যাবত প্রায় প্রত্যেক রাতেই নিজের মাকে মারপিট করছেন তিনি। ৩ মে রাতে লাঠি দিয়ে পিটান গর্ভধারিনী মাকে।

বুধবারের ঘটনা সম্পর্কে নুরুন্নাহার রুনু জানান, তিনি শুয়ে পড়েছিলেন। রাত ১১ টায় একজন বন্ধুসহ বাসায় ফেরেন তার ছেলে খান মিল্লাত। ফিরেই মাকে বলেন, পিস্তল নিয়ে একজনকে তুলে আনতে গিয়েছিলেন। সেই লোকের সঙ্গে ধস্তাধস্তি হয়, এক পর্যায়ে গুলি করতে গেলে পিস্তল থেকে গুলি বের হয়নি। পরে সেই লোক তার পিস্তল কেড়ে নিয়েছে। এখন পিস্তলের মালিককে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মাদকাসক্ত ছেলের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন ‘মা

আপডেট টাইম : ১২:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০