পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

গরীবদের চাল না দিয়ে পানিতে ফেলে দিলো সরকারি ৫০ বস্তা চাল

ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কুমার নদের পানিতে ৫০ বস্তা চাল গোপনে ফেলে গেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মে) রাত ৮টার দিকে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে চালের বস্তাগুলো দেখতে পান। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। বস্তার গায়ে লেখা রয়েছে ‘গভর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ।’

এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। ঘটনাস্থলে উপস্থিত হন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর কবীর ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মিয়ারাজ হুসাইন।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী জানান, সাধারণ বস্তায় চাল ভরে পরে ওই বস্তা আবার সরকারি বস্তায় ঢুকিয়ে নদীর পানিতে ফেলা হয়েছে। বস্তাগুলোর চাল খাবারের অনুপযুক্ত। এটি কোনো ষড়যন্ত্র কি-না তা খতিয়ে দেখছে প্রশাসন।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মিয়ারাজ হুসাইন জানান, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কেউ এ ঘটনা ঘটাতে পারে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

গরীবদের চাল না দিয়ে পানিতে ফেলে দিলো সরকারি ৫০ বস্তা চাল

আপডেট টাইম : ০৬:৪৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২০